সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে বিএনপিকে প্রতিষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি-অ্যাড.শহীদ ইকবাল

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন । ছবি-প্রতিনিধি

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতিকের সমর্থনে উপজেলার খানপুর ইউনিয়নের গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার খানপুর ইউনিয়নে খামার বাড়ি বাজার, মকমতলা বাজার, গোবিন্দপুর নতুন বাজার, ভরতপুর নতুন বাজার, গোপালপুর বাজার, ছিলামপুর বাজার, সাতনল বাজার, বালিয়াডাঙ্গা মোড় ও মাসনা নতুন বাজারসহ বিভিন্ন স্থানে কলস মার্কার সমর্থনে এ গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরের বিএনপিকে প্রতিষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নেতা-কর্মীরা বার বার আর ভাড়া খাটতে চাই না। ভাড়া খাটতে খাটতে তারা ক্লেন্ত হয়ে পড়েছে। তাদের মনের কষ্ট ও চোঁখের পানির মূল্য দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তাছাড়া হিন্দু-মুসলিম ভাই-বোনদের যে সম্প্রীতির বন্ধন, আমি কোন দিন ভুলতে পারবো না। তাদের ভালোবাসার ঋন কোন দিন শোধ করতে পারবো না। আমি অবহেলিত মানুষের উন্নয়ন ও যানমালের কথা চিন্তা করে প্রার্থী হয়েছি। যারা এ গুলো চাই না তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা কলস মার্কার বিজয় ঠেকাতে অপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা আমার বড় শক্তি, সকল ষড়যন্ত্র প্রতিহত করে কলস মার্কাকে বিজয় করবেন। কলস মার্কা বিজয় হলে সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক সাথে উন্নয়ন করবো। আগামী ১২ফেব্রুয়ারি আমাকে কলস মার্কার ভোট দিয়ে বিজয়ী করে সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। এ সময় তার সাথে ও পথসভা স্থলে শত শত নেতা-কর্মী ও সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগানে শ্লোগানে স্ব স্ব এলাকায় মুখারিত করে তোলে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্র নেতা শাহিনুর রহমান পান্না, অলোক কুমার দে, সেলিম খান, নাজমুল হক টিটো, ইউনিয়ন বিএনপির নেতা শরিফুল ইসলাম, মতলেব হোসেন, মিজানুর রহমান ডবলু, হারুন অর রশীদসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X