সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোর শহরে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আলোচনা–সমালোচনা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম
যশোর শহরের চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার । ছবি : গ্রামের কাগজ

যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে শহরের ব্যস্ত চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর একটি হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইকে ৭ মার্চের ভাষণ বাজতে থাকে। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও দোকানদারদের নজরে আসে। কিছু সময়ের মধ্যেই আশপাশের মানুষ জড়ো হয়ে পড়েন এবং মাইকটি কে বা কারা সেখানে রেখে গেছে তা নিয়ে কৌতূহল দেখা দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাইকটি সেখানে রেখে যাওয়ার সময় কাউকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কোনো পক্ষ রাতের অন্ধকারে এসে প্রাচীরের ওপর হ্যান্ড মাইকটি রেখে ভাষণ চালু করে চলে যায়। ফলে মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়। অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বলেও ধারণা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তাদের কাছে আগে কোনো তথ্য ছিল না। তবে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে।

স্থানীয়দের মতে, শহরের গুরুত্বপূর্ণ একটি মোড়ে এ ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কে বা কারা মাইকটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল—তা এখনো স্পষ্ট নয়। এদিকে, কিছু সময় আগে পুলিশের একটি টিম সেখানে যেয়ে মাইকটি জব্দ করেছে বলে স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X