শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

অরিন্দম দেবনাথ বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে বিএনপির এক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম চাকলাদার (৫৫) রনবিজয়পুর গ্রামের বাসিন্দা এবং হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে তিনি সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।

স্বজনরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রী শিল্পী আক্তার সন্তানদের নিয়ে শহরে বসবাস করছিলেন। এ সময় আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতেই একা থাকতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার স্বজন ইয়াসমিন বেগম খাবার দিতে বাড়িতে যান।

ইয়াসমিন বেগম জানান, বাড়িতে যাওয়ার আগে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় খাটের ওপর বসে আছেন আবুল কালাম চাকলাদার। কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

তবে ইয়াসমিন বেগমের দাবি, ঘটনাটি আত্মহত্যা বলে তার কাছে মনে হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, আবুল কালাম চাকলাদার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। যতদূর জানা গেছে, গত কয়েক মাস ধরে তিনি পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়বে: ডব্লিউএইচও

পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হচ্ছে ‘গুন্ডা দমন আইন’: শুভেন্দু

দেশে ফিরেই মারা গেলেন বিশ্বকাপ খেলোয়াড় অ্যাডামস

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

২০১৪’র পুনরাবৃত্তি, মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ৪ যানবাহন

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় চার নারী আটক

মণিরামপুরে গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

জলাবদ্ধতা নিরসনে কোদাল হাতে স্বেচ্ছাশ্রমে বিএনপি নেতা আলম মিলিটারী

ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

সাঘাটায় ৪৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মহেশপুরে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

মহেশপুর অফিসার্স ফোরামে নতুন নেতৃত্ব

অভয়নগরে পানিবন্দি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

পানিবন্দিদের সহায়তায় এগিয়ে এলেন এমপি গোলাম রসুল

ঝিকরগাছায় জাগরণীর সবুজ অভিযানের উদ্বোধন

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

কেশবপুরে প্রান্তিক নারীদের গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ 

X