
যশোরের ঝিকরগাছায় ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের উদ্যোগে ‘জাগরণীর সবুজ অভিযান-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে পারবাজার থানার মোড়সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে পুরো এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুর আলম নিশান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পারবাজার এলাকাসহ পৌর শহরকে আরও নান্দনিক করে তোলা হবে।
সংগঠনটি দীর্ঘ চার দশক ধরে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান ও খেলার মাঠ নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় আহ্বায়ক মনিরুল আলম মিশর, আলঙ্গীর কবি সোহেল, রাশেদুল জামান হিরু, ময়নুল ইসলাম বাদল, ফয়সাল মুকুট, অমিত কুমার নয়ন, মাওলা কবির, শহীদুল ইসলাম, তাইফ হোসেন, মইন উদ্দিন, সাহিত্যিক আবু সায়েদ, সোহান, সাকিবসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন