
যশোর-ঢাকা মহাসড়কের চাড়াভিটা এলাকার আয়াপুরে ইজিবাইককে সাইড দিতে গিয়ে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ জন যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। আহতদের চাড়াভিটা বাজার ও রোস্তমপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন।
মন্তব্য করুন