শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

কেশবপুরে প্রান্তিক নারীদের গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ 

রায়হান জনি, কেশবপুর
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুরে হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী ‘গবাদিপশু ও গাভী পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং ভগ্নী নিবেদিতা মঞ্চের বাস্তবায়নে উপজেলার মঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে আলতাপোল, পাঁচপোতা, শিকারপুর ও পরচক্রা গ্রামের ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের গাভী নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, গোয়ালঘর নির্মাণ, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হয়।

প্রশিক্ষকরা জানান, সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে গবাদিপশু পালন গ্রামীণ নারীদের জন্য টেকসই ও লাভজনক আয়ের উৎস হতে পারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

২০১৪’র পুনরাবৃত্তি, মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ৪ যানবাহন

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় চার নারী আটক

মণিরামপুরে গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

জলাবদ্ধতা নিরসনে কোদাল হাতে স্বেচ্ছাশ্রমে বিএনপি নেতা আলম মিলিটারী

ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

সাঘাটায় ৪৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মহেশপুরে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

মহেশপুর অফিসার্স ফোরামে নতুন নেতৃত্ব

অভয়নগরে পানিবন্দি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

পানিবন্দিদের সহায়তায় এগিয়ে এলেন এমপি গোলাম রসুল

ইজিবাইককে সাইড দিতে গিয়ে খাদে বাস,অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ঝিকরগাছায় জাগরণীর সবুজ অভিযানের উদ্বোধন

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

কেশবপুরে প্রান্তিক নারীদের গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ 

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে : ভূমিমন্ত্রী

সিএনএন / ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান

X