রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হচ্ছে ‘গুন্ডা দমন আইন’: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে বিতর্কিত ‘গুন্ডা দমন আইন’ কার্যকর হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন কার্যকর হওয়ার পর রাজ্যে যেকোনো ধরনের সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক প্রশাসনিক বৈঠক ও জনসভায় মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

এর আগে গত ২৯ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ‘গুন্ডা দমন আইন’ নামে পরিচিতি পাওয়া ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল-২০২৬’।

এই আইনের অধীন রাজ্যে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক তৎপরতা বন্ধে যেকোনো সন্দেহভাজন অপরাধীকে এক বছর পর্যন্ত আটকে (ডিটেনশন) রাখার বিধান রাখা হয়েছে। মানবাধিকারকর্মী ও বিরোধী রাজনৈতিক শিবির এই বিধানের সমালোচনা করে আসছেন।

গতকাল বহরমপুরের রবীন্দ্র সদনে আয়োজিত প্রশাসনিক বৈঠকের আগে তাকিপুর হাই মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তব্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নতুন এই আইন কার্যকরের পর থেকে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আন্দোলনের নামে ট্রেন-বাস পোড়ানো, সরকারি সম্পত্তি ধ্বংস করা কিংবা পুলিশের ওপর হামলা চালানোর দিন শেষ। এসব এখন অতীত হয়ে যাবে। নারী ও শিশুদের নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করা হবে।

সভায় মুর্শিদাবাদের আঞ্চলিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবীরকে পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনো ধরনের গোলযোগ বা অশান্তি সৃষ্টি করা হলে তা আর বরদাশত করা হবে না। পুলিশ কঠোরভাবে এই আইন প্রয়োগ করবে।

একই সঙ্গে সরকারি প্রকল্পে যেকোনো ধরনের দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার’ ও সংখ্যালঘু স্কলারশিপসহ বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য যাচাই করতে গিয়ে ইতিমধ্যে ৬০০ ভুয়া সুবিধাভোগীর সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ভুয়া জন্মসনদ দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বিডিও (ব্লক উন্নয়ন কর্মকর্তা) যদি এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকেন, তবে তাঁকেও জেলে যেতে হবে।

আর জি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অবহেলার দায়ে রাজ্যের তিন আইপিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার উদাহরণ টেনে শুভেন্দু বলেন, দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে তাঁর প্রশাসন শূন্য সহনশীলতা নীতিতে চলবে।

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, গণতন্ত্রে কি কথা বলার অধিকার নেই? উনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার অন্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছিলেন। আজ নিজে মুখ্যমন্ত্রী হয়েই কি তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়বে: ডব্লিউএইচও

পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হচ্ছে ‘গুন্ডা দমন আইন’: শুভেন্দু

দেশে ফিরেই মারা গেলেন বিশ্বকাপ খেলোয়াড় অ্যাডামস

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

২০১৪’র পুনরাবৃত্তি, মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ৪ যানবাহন

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় চার নারী আটক

মণিরামপুরে গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

জলাবদ্ধতা নিরসনে কোদাল হাতে স্বেচ্ছাশ্রমে বিএনপি নেতা আলম মিলিটারী

ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

সাঘাটায় ৪৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মহেশপুরে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

মহেশপুর অফিসার্স ফোরামে নতুন নেতৃত্ব

অভয়নগরে পানিবন্দি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

পানিবন্দিদের সহায়তায় এগিয়ে এলেন এমপি গোলাম রসুল

ঝিকরগাছায় জাগরণীর সবুজ অভিযানের উদ্বোধন

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

কেশবপুরে প্রান্তিক নারীদের গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ 

X