বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ইউএনও সম্রাট হোসেন

জাহাঙ্গীর আলম,মণিরামপুর (যশোর):
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুরে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমে অসামান্য অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় তার হাতে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা স্মারক ক্রেস তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

জানা যায়, সম্রাট হোসেন মণিরামপুরে ইউএনও হিসেবে যোগদান করার পর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে বিশেষ ভূমিকা পালন করেন। তার উদ্যোগে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন বিরোধপূর্ন অভিযোগ ও মামলা নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমে ও বিচারপ্রাপ্তি সহজ হয়েছে। যার কারনে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ইউএনও হিসেবে নির্বাচিত করেন। তার এ অসামান্য অর্জনে মণিরামপুর প্রেসক্লাব, মণিরামপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করে ইউএনও সম্রাট হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সুযোগ্য ইউএনও নেতৃত্বে ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও তিনি তার সততা, দক্ষতা ও মানবিক গুণাবলীর মাধ্যমে বৃহত্তর সাফল্য অর্জন করবেন ও সরকারি সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X