বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

যশোরে মা-মেয়েকে অপহরণের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত।

যশোর শহরের নাজির শংকরপুর এলাকার এক মা ও মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মো. আকাশ এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা হলেন খড়কি এমএম কলেজ পোস্ট অফিস গেট এলাকার শরীফ আব্দুল্লাহ, তার দুই ছেলে শরীফ আল মামুন নোবেল ও শরীফ আল মামুন হিমেল এবং নাজির শংকরপুর এলাকার মীর হাফিজের মেয়ে নিলুফার বেগম।

বাদীর অভিযোগ অনুযায়ী, তার মেয়ে সিজা খন্দকার বিবাহিত এবং তার স্বামী প্রবাসে থাকেন। বিবাদী নোবেল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করত। বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং নোবেল ক্ষতির হুমকি দেয়।

একপর্যায়ে সিজা অসুস্থ হয়ে পড়লে তাকে যশোরের নোভা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে বলা হয়, গত ৩ জুন গভীর রাতে আসামিরা হাসপাতাল থেকে সিজা ও তার মাকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ফোনে জানানো হয়, তাদের ঢাকায় নেওয়া হয়েছে। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বাবুল শেখ জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X