বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

​যশোরে 'নবচেতনা'র ২ মাস ব্যাপী বনায়ন কর্মসূচির উদ্বোধন : লক্ষ্য ৩ হাজার গাছ রোপন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি-গ্রামের কাগজ

​জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে শুরু হলো স্বেচ্ছাসেবী সংগঠন 'নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ'-এর ২ মাস ব্যাপী পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই গ্রিন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​'একটি গাছ হাজার প্রাণ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও মাঠপর্যায়ে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

​উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. মিলন সেখ বলেন, এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এই ক্যাম্পেইনের আওতায় ৩ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলজ গাছ রোপন করা হবে। শুক্রবার থেকেই আমাদের এই পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।' পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ​ বনায়ন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের বর্তমান সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক।

​উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর নিয়মিত ও স্বেচ্ছায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী দুই মাস ব্যাপী এই বৃক্ষরোপণ ও সচেতনতা অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X