বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দড়াটানায় মব সৃষ্টি করে প্রাইভেটকার ভাঙচুর,আটক ১

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের দড়াটানায় মব সৃষ্টি করে একটি প্রাইভেটকার ভাঙচুর এবং চালক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে পুলিশ সদস্যের স্ত্রী, শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আটককৃত ব্যক্তি শহরের নাজির শংকরপুর এলাকার মাসুদ রানার ছেলে ইত্তি জাহাম্মী তাছিন। পলাতক অপর আসামি হলেন ঘোষপাড়ার মাস্টারবাড়ির ভাড়াটিয়া নয়ন।

মামলার অভিযোগে জানা গেছে, পুলিশ সদস্য সোহরাব হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজস্ব প্রাইভেটকারে যশোর শহরের চিত্রামোড় হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে চিত্রা মোড়ে পৌঁছালে তাদের গাড়ির সামনে একটি ইঞ্জিনচালিত প্রাইভেটকার ধাক্কা দেয়।

এরপর সোহরাব হোসেন গাড়ি চালিয়ে দড়াটানা এলাকায় চলে আসেন। পরে আটককৃত তাছিনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সেখানে তাদের গতিরোধ করে নামিয়ে আনে। এরপর তারা মব সৃষ্টি করে চালক ও যাত্রীদের টেনেহিঁচড়ে বের করে মারধর শুরু করে।

চালক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় চিৎকারে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং হামলায় জড়িত তাছিনকে আটক করে। পরে অন্যরা পালিয়ে যায়।

ঘটনার পর ওই রাতেই থানায় মামলা করা হয়। শনিবার আটক তাছিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X