বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

যশোরে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের দাবি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৪:০০ পিএম
যশোরে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরের শার্শার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ সংবাদ সম্মেলন করেন। পূর্বের একটি ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তিনি জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এছাড়া আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন স্থানে লাগে। তবে আল্লাহর রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকেন। সোহাগ হোসেনের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। বাসার আশপাশ ও এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন, সোহাগ হাসান ও রফিকুল ইসলাম রয়েল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X