শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে রাতের অন্ধকারে অসহায় কৃষকের ৬ কাঠা পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী।

তিনি জানান, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কাঠা জমিতে পানের বরজ গড়ে তুলেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বরজের সব পানের গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে আলেক গাজী বলেন, “আমি একজন গরিব মানুষ। এই পানের বরজই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আমার স্ত্রী একজন স্ট্রোকের রোগী। এখন আমাদের পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

স্থানীয়রা জানান, আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই পানের বরজ। দুর্বৃত্তদের এমন ন্যক্কারজনক ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশও অর্থ পাবে

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

‘ভাগ্যের জোরে ফাইনাল খেলছে আর্জেন্টিনা’

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে অতিরিক্ত বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মেসি-ইয়ামালের লড়াইয়ে নির্ধারিত হতে পারে ব্যালন ডি’অর

মেসিকে ঘিরে ব্র্যাডি-জোকোভিচ-ডুরান্টের উচ্ছ্বাস

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

রাজনীতি বদলাতে পারে, ইতিহাস নয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

X