শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ধ্বংস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব মাদক পুড়িয়ে ও ভেঙে নষ্ট করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি আনুষ্ঠানিকভাবে ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তে প্রতিটি সদস্য দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তবে মাদক কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্মূল সম্ভব নয়; এর জন্য জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ অপরিহার্য।”

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছিল। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে বিদেশি মদ ৪ হাজার ৪৩২ বোতল, দেশীয় মদ ১২ লিটার, হেরোইন ২৬ কেজি ২৫৩ গ্রাম, কোকেন ৬ কেজি ৫ গ্রাম, ইয়াবা ৬৭ হাজার ৪৯৬ পিস, ১০ হাজার ১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১ লাখ ৫৫ হাজার ৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১ হাজার ৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল, ২ হাজার ২৯৯ পিস ভারতীয় ইনজেকশন, গাঁজা ৫৫০ কেজি ৪০ গ্রাম এবং ফেন্সিডিল ৭ হাজার ৭৮৭ বোতল। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

উল্লেখ্য, গত এক বছরে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ১৭৫ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ বিজিবি প্রায় ১১৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X