সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সরকার সংস্কৃতিকে বিকশিত করতে কাজ করেছে

লিটন ঘোষ, মাগুরা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
মাগুরায় মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

মাগুরায় মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে করেছে বাধাগ্রস্ত। তাদের সময়ে এদেশে সুস্থ কোন সংস্কৃতি ছিল না। সংস্কৃতি চর্চার বদলে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে লুট করেছে কোটি কোটি টাকা। এই টাকা তারা বিদেশে পাচার করে এদেশের মানুষের কাছে হয়েছে কলঙ্কিত। বর্তমান সরকার সংস্কৃতিকে বিকশিত করার জন্য দেশে কাজ করছে। আমরা জানি, যে দেশের সংস্কৃতি চর্চা যত বেশি উন্নত সে দেশ তত সমৃদ্ধ। বর্তমান সরকার বিশ্বাস করে সংস্কৃতির চর্চার ধারা দেশকে উন্নত করতে পারে।

শনিবার বিকালে মাগুরা চেম্বার অব কমার্সের আয়োজনে মাগুরা স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আক্তার হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ফরিদ হোসেন খান। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় ৭০টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিভিন্ন মুখরোচক খাবার, নারীদের শাড়ি, বেবি পোশাক, খেলনা, ক্ষুদ্র ও কুটি শিল্পের সামগ্রীসহ নানা উপকরণ প্রদর্শিত হচ্ছে। এ মেলায় শিশুদের জন্য নাগরদোলা, ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন রাইড রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X