বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

জাতীয় নির্বাচনকে স্বচ্ছ করতে বদ্ধপরিকর সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার

শাহিনুর রহমান শাহিন, ব্যুরো প্রধান
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
মতবিনিময় সভায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল  ¦ ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, জাতীয় নির্বাচনে কে জিতবে বা হারবে, সেটি পুলিশের বিবেচনার বিষয় নয়। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে তাদের দায়িত্ব হলো সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেওয়া। এজন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সে অনুযায়ী কাজ করব।” তিনি জানান, দেশের মানুষ নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদেই বাড়িতে ফিরবেন—এটি নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার প্রথম ও প্রধান লক্ষ্য—আগামী জাতীয় নির্বাচনকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করা।

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমেনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির বেলাল হোসাইন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুজ্জামান সুমনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

X