বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ক্রিকেটারদের চাপের মুখে নাজমুল ইসলামকে অব্যাহতি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধান ও পরিচালক এম নাজমুল ইসলামকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের প্রতিবাদ এবং চাপের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকের পদ থেকে কাউকে সরানো সহজ নয়। শুধুমাত্র মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিকভাবে দেওলিয়া হওয়া, তিনটি পরপর বোর্ড সভায় অনুপস্থিতি, অথবা নিজের ইচ্ছায় পদত্যাগ ছাড়া কোনো পরিচালকের পদ শুন্য হয় না।

নাজমুল ইসলাম এই শর্তগুলির কোনোোটিতে পড়েননি। তাই তাঁর নিজের পদত্যাগই একমাত্র সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ সিলেট পর্ব শেষ হওয়ার পর বিপিএল ফের শুরু হওয়ার কথা ছিল ঢাকায়। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা থাকলেও, নাজমুল পদত্যাগ না করার কারণে এবং ক্রিকেটারদের অটল দাবির কারণে খেলা শুরু হয়নি।

এর আগে নাজমুল ইসলাম গণমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা যদি কিছুই না করতে পারে, আমরা তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ করেছি, তা কি ফেরত চাইব?

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যে এত খরচ করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিছুই করতে পারছে না। এখন আমরা কি বলব, খেলোয়াড়রা খেলতে পারেনি, তাদের খরচ ফেরত চাইব?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

X