
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি হাসপাতাল ভবনের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০২৫ সালের ১৫ এপ্রিল সংগঠিত আন্দোলনের পর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো হাসপাতাল চালু করা হয়নি। পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে তারা তাদের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
শিক্ষার্থীরা জানান, তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ ও সুরাইয়া আক্তার স্মৃতি।
এ সময় পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা ও কেয়া গোস্বামী; চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান ও জারিন তাসনিম অথৈ; এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামাল ও মোহাম্মদ তানভীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।
মন্তব্য করুন