বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ আলম। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X