বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: প্রতিনিধি

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসেকর কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেন তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্রটি গ্রহণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একটি র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, আফজাল হোসেন, মান্নান মালিথা, আবুল কালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং এর সেবামূলক কর্মকাণ্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।

পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে নিজেদের দাবির কথা তুলে ধরেন এলাকাবাসী। ছবি: প্রতিনিধি

কিন্তু সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃক পরিচালিত নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের পায়তাঁরা করছেন। ভারতীয় সংগঠনের আইন বিরোধী কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কে দেয়া ঠাকুরের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি হস্তান্তর এবং নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।

সমাবেশ শেষে জেলা প্রশাসক এর কাছে প্রধানমন্ত্রী বরাবর ৫৪৭ জনের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্রটি গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, স্যার অনুপস্থিত থাকায় স্যারের পক্ষে আমি আবেদনটি গ্রহণ করেছি। আবেদনটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, তাই স্যার আসলে স্যারের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে সেখান থেকে পাওয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএল খেলছেন না তাসকিন

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য চীনের ১ লাখ ডলারের ত্রাণ সহায়তা

আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজশাহীতে ২,৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা, চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল

ঝালকাঠিতে ৩৭ কোটি ৬৩ লাখ টাকায় বাস টার্মিনাল ও সিটি পার্ক উন্নয়ন

‘জামায়াত এমপি'র ঘটনা সত্য-মিথ্যা যাচাই করে জনসমক্ষে তুলে ধরা উচিত’

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে খানসামায় প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে ৪ বাল্কহেডকে জরিমানা

গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগের তদন্ত দাবি তাসনিম জারার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছাল

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

X