মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শান্তিগঞ্জে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ (২৯) এবং শত্রুমর্দন গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।

র‍্যাব-৯ সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইনে জুয়া খেলতে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেন। অভিযানে তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ মোট পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতেও এ সংক্রান্ত বিভিন্ন আলামত মিলেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা আলামতসহ তাদের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

যশোরে বুধবার থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

ঝিনাইদহে সড়ক অভিযানে ২০ যানবাহন জরিমানা, জব্দ হাইড্রলিক হর্ন

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চৌগাছায় ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরে কাঁচির আঘাতে যুবদল নেতা আহত

যশোরে লাইসেন্সহীন প্যাথিডিন বিক্রি: দোকানমালিক আটক

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা

যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে, মাদক ও অস্ত্রসহ আটক ৯

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

গাইবান্ধায় সংরক্ষিত মহিলা আসনের এমপির সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়

খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মাগুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে তিন ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী উদ্যোগ: ঝিকরগাছা ইউএনও

কৃষকলীগ নেতার জামিন নামঞ্জুর, বিচারালয় ভবনেই 'জয় বাংলা' স্লোগান

শান্তিগঞ্জে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কওমি মাদ্রাসার শিশুরাও কি রাষ্ট্রের সন্তান নয়?

X