মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যশোরে বুধবার থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে যশোরে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে যশোর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি পূরণ না হলে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সমিতির নেতারা জানান, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ২৯ জুলাই সকাল থেকে ধর্মঘট শুরু হবে। যশোর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলার অ্যাম্বুলেন্স মালিকরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

সংগঠনটির ৫ দফা দাবির মধ্যে রয়েছে— অ্যাম্বুলেন্সকে ভাড়ায় পরিচালিত যানবাহন হিসেবে উপযুক্ত নিবন্ধনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোলমুক্ত সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

এদিকে, ধর্মঘট কার্যকর হলে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে জরুরি রোগী পরিবহন, হাসপাতালমুখী চিকিৎসাসেবা গ্রহণ এবং আন্তঃজেলা রোগী স্থানান্তর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির মধ্যে দ্রুত সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

যশোরে বুধবার থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

ঝিনাইদহে সড়ক অভিযানে ২০ যানবাহন জরিমানা, জব্দ হাইড্রলিক হর্ন

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চৌগাছায় ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরে কাঁচির আঘাতে যুবদল নেতা আহত

যশোরে লাইসেন্সহীন প্যাথিডিন বিক্রি: দোকানমালিক আটক

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা

যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে, মাদক ও অস্ত্রসহ আটক ৯

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

গাইবান্ধায় সংরক্ষিত মহিলা আসনের এমপির সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়

খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মাগুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে তিন ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী উদ্যোগ: ঝিকরগাছা ইউএনও

কৃষকলীগ নেতার জামিন নামঞ্জুর, বিচারালয় ভবনেই 'জয় বাংলা' স্লোগান

শান্তিগঞ্জে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কওমি মাদ্রাসার শিশুরাও কি রাষ্ট্রের সন্তান নয়?

X