মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

কৃষকলীগ নেতার জামিন নামঞ্জুর, বিচারালয় ভবনেই 'জয় বাংলা' স্লোগান

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জিল্লুর আখঞ্জী (৪৫)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে তাহিরপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এমদাদ এ আদেশ দেন। এদিন একই মামলার অন্য আসামিদের হাজিরার দিন থাকায় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে জিল্লুর আখঞ্জী স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জিল্লুর আখঞ্জীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিচারালয় ভবনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা উচ্চকণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে আদালত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাড. ফরহাদ, যিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক। এছাড়া সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অ্যাড. নান্টু রায় এবং অ্যাড. আব্দুল অদুদও জামিন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম।

আদালতের জিআরও সত্য নাইডু বিষয়টি নিশ্চিত করেছেন।

জিল্লুর আখঞ্জী তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাহিরপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

যশোরে বুধবার থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

ঝিনাইদহে সড়ক অভিযানে ২০ যানবাহন জরিমানা, জব্দ হাইড্রলিক হর্ন

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চৌগাছায় ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরে কাঁচির আঘাতে যুবদল নেতা আহত

যশোরে লাইসেন্সহীন প্যাথিডিন বিক্রি: দোকানমালিক আটক

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা

যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে, মাদক ও অস্ত্রসহ আটক ৯

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

গাইবান্ধায় সংরক্ষিত মহিলা আসনের এমপির সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়

খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মাগুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে তিন ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী উদ্যোগ: ঝিকরগাছা ইউএনও

কৃষকলীগ নেতার জামিন নামঞ্জুর, বিচারালয় ভবনেই 'জয় বাংলা' স্লোগান

শান্তিগঞ্জে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কওমি মাদ্রাসার শিশুরাও কি রাষ্ট্রের সন্তান নয়?

X