সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এটি বাংলাদেশের জন্য সম্মানজনক নয়

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম

বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ইউরোপে সাগর ও স্থলপথে অনিয়মিতভাবে প্রবেশের ঘটনায় বাংলাদেশিদের উপস্থিতি আবারও আলোচনায় এসেছে। বিশেষ করে কেন্দ্রীয় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এতদিন ইতালি ও স্পেনে অবৈধ প্রবেশে এককভাবে বাংলাদেশিরা এগিয়ে ছিলেন। এবার তারা ইউরোপের পূর্বাঞ্চলীয় বলকান সীমান্ত পথেও দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুক্রবার ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এসব তথ্য বাংলােেশর জন্য সম্মানজনক নয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন মাসে অনিয়মিত সীমান্ত পারাপারের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ কমে প্রায় ২১ হাজার ৪০০-তে নেমে এসেছে। কেন্দ্রীয় ভূমধ্যসাগর পথে বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ যাত্রা এবারও তালিকায় শীর্ষে রয়েছে। এ রুটে প্রথম তিন মাসে প্রায় ৬ হাজার ২০০ জন অনিয়মিত অভিবাসীর সীমান্ত অতিক্রম শনাক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ কম। প্রবেশকারীদের বেশিরভাগই বাংলাদেশি। লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালির দিকে এই রুটটি বাংলাদেশি অভিবাসীদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার কারণে এ পথে মৃত্যুঝুঁকিও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপের পূর্বাঞ্চলীয় সীমান্ত পথে ৬৮২ জন অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন। এ পথে ইউক্রেনের নাগরিকরা শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। এর আগে এ পথে এত বেশি বাংলাদেশি শনাক্ত হয়নি। এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে ইইউতে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় রুট। এ পথে প্রায় ৬ হাজার ৫০০ জনের প্রবেশ শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ কম। এই রুটটি বাংলাদেশি অভিবাসীদের জন্যও গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি তুরস্ক হয়ে গ্রিস সীমান্ত পেরিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন, যাকে পূর্বাঞ্চলীয় স্থলপথ হিসেবেও বিবেচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমলেও মানবিক ক্ষয়ক্ষতি কমছে না। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। মানবপাচারকারী চক্রগুলো ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও বিপুল মুনাফার লোভে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় অভিবাসীদের প্রলুব্ধ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X