সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবিরের মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবিরের মৃত্যু্। ছবি: গ্রামের কাগজ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। জাহাঙ্গীর কবির বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কোষাধ্যক্ষ।

পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কবির যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঢাকার রূপনগর আবাসিক এলাকায় বসবাস করতেন। বিইউপি ক্যাম্পাসে বেলা ১২ টায় প্রথম ও বাদ এশা যশোরের শার্শার সম্বন্ধকাটি ঈদগা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাসায় থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (৯৩-৯৪ শিক্ষাবর্ষ) ইতিহাসের সাবেক ছাত্র জাহাঙ্গীর কর্মজীবন শুরু করেন একটি মানবাধিকার সংস্থায়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ২০০৪ সালে যোগদান করেন। ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে যোগ দেন।

জাহাঙ্গীরের খালাতো ভাই ও উলাশী ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, ‘চার ভাই বোনের মধ্যে সবার বড় জাহাঙ্গীর। ছোটবেলা থেকেই মেধাবী জাহাঙ্গীর এলাকায় সুপরিচিত ছিল। তার ১৬ বছর ও ১৩ বছর বয়সের দুই মেয়ে রয়েছে। স্ত্রী মেয়েদের নিয়ে তিনি ঢাকায় বসাবস করতেন। বৃদ্ধ বাবা মায়ের আগে জাহাঙ্গীরের এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X