সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাবি ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাতালিকায় শীর্ষে কারা?

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
রাবি ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) ‘সি’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক। তিনি পরীক্ষায় ৯২ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তার রোল নাম্বার ৩১১০৩৬৭৬। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল। তিনি পরীক্ষায় ৮৮ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তার রোল নাম্বার ৩২৩২৩৪৪৭। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

অ-বিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১৭০১৯০৫। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X