বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রেমে কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:৫৬ এএম
অভিনেতা তৌসিফ মাহবুব।

দেশের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় সব চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, ক্যারিয়ারের শুরুর গল্প এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেন, ‘মানুষ তো কষ্ট পায় প্রেম থেকেই, তাই না? আমিও ঠিক তেমনি একটি প্রেমে কষ্ট পেয়েছিলাম। আসলে, সেই মানুষটিও মিডিয়াতেই কাজ করত। তখন আমি মিডিয়ায় আসিনি, কেবল মিউজিক করতাম। কোনো এক কারণে মিডিয়ায় যুক্ত হওয়ার পর ওই মানুষটা একদম বদলে যায়।’

সেই অতীত অভিজ্ঞতাই তৌসিফের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনেতার কথায়, ‘এরপর যখন আমার মিডিয়ায় আসার সুযোগ হলো, তখন আমি মনে মনে ঠিক করেছিলাম আমি এই মাধ্যমে আসব ঠিকই, কিন্তু কখনোই বদলে যাব না। বাস্তবে সেটাই হয়েছে। বয়সের দিক থেকে হয়তো আমি বড় হয়েছি, কিন্তু ক্যারিয়ারের প্রথম দিন থেকে যারা আমাকে চেনে, তারা এখনো বলবে যে এই ছেলেটা একদম আগের মতোই আছে।’

শোবিজ দুনিয়ায় সাফল্যের চূড়ায় পৌঁছালেও ‘তারকা’ বা ‘স্টার’ তকমা নিয়ে ভিন্ন ভাবনার কথা জানান তৌসিফ।

তিনি বলেন, ‘আমি ‘স্টার’ হওয়ার ধারণাটিতে বিশ্বাসই করি না। আর বিশ্বাস করি না দেখেই আসলে আমার মধ্যে অহংকার বা পরিবর্তন আসা সম্ভব নয়। কেউ আমাকে যতই নিচে ফেলে দিক কিংবা যতই ওপরে তুলে দিক, আমাকে বদলে ফেলা যাবে না।’

নিজের পারিবারিক শিক্ষার কথা উল্লেখ করে এই অভিনেতা আরও বলেন, ‘যদি সুনির্দিষ্ট কোনো গুণের কথা বলতে হয় যা কখনোই বদলায়নি, তা হলো মানুষকে সম্মান দেওয়া। আমি প্রতিটি মানুষকে সবসময় সম্মান জানাতে চাই। এটা ছোটবেলায় পরিবার থেকে শিখেছি। তাছাড়া একবার একটি বইয়ে পড়েছিলাম একটি মানুষকে যদি সত্যি সত্যি চিনতে চাও সে কেমন, তবে লক্ষ্য করো সে তার চেয়ে নিচের শ্রেণীর মানুষের সঙ্গে কেমন আচরণ করছে। আর এই আচরণটা ক্যামেরার সামনে নয়, পেছনের হতে হবে।’

পড়াশোনা ও চারপাশের পরিবেশ থেকে নেওয়া এই শিক্ষা তৌসিফ নিজের জীবনের লগ লাইন হিসেবে বেছে নিয়েছেন। তিনি জানান, মিডিয়ায় আসার অনেক আগে থেকেই এই নীতি তিনি মনেপ্রাণে ধারণ করছেন এবং আমৃত্যু তা মেনে চলতে চান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X