শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ ¦ ছবি: বিবিসি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হওয়ায় ‘রেড অ্যালার্ট’ (লাল সতর্কতা) জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার বিভিন্ন বনাঞ্চলে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে, যা নিউইয়র্ক সিটির খুব কাছেই। তবে ম্যাচকে ঘিরে উৎসবের আবহের মধ্যেই বায়ুদূষণের এই সংকট আয়োজক ও স্থানীয় প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, কানাডার দাবানলের ধোঁয়া বর্তমানে পুরো শহরের আকাশ ঢেকে ফেলেছে। ফলে বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা শুধু হাঁপানি, হৃদরোগী বা প্রবীণদের জন্য নয়, বরং সব বয়সী মানুষের জন্যই অস্বাস্থ্যকর।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর। যদি কেউ বাইরে ব্যায়াম বা দৌড়ানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে তা আপাতত স্থগিত রাখাই নিরাপদ।

এদিকে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, বর্তমান বায়ুমানে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমতুল্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজন হলে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরারও আহ্বান জানানো হয়েছে।

এই বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও পড়েছে। এরই মধ্যে খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে হওয়ার কথা ছিল।

বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার সময় এমন পরিস্থিতি ফাইনাল আয়োজন এবং সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর

যশোরে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ৭৮ এতিম শিশুদের মাঝে খাদ্য, হাইজিন প্যাক ও নতুন পোশাক বিতরণ

X