বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

যেসব খাবারে কমলার চাইতেও বেশি ভিটামিন সি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

অনেক খাবার থেকেই লেবু বা কমলা ছাড়াও আরও বেশি মিলবে ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দরকার ভিটামিন সি। আর এই ভিটামিন মেলে বিভিন্ন টক-জাতয় ফল থেকে।

ভিটামিন সি পানিতে দ্রবণীয় এবং ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ বৈশিষ্ট্য সমৃদ্ধ। যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং ত্বক ভালো রাখে।

‘ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিকাল বায়োকেমিস্ট্রি’য়ের মতে, “ক্যান্সার, ‘অ্যাথেরোস্কেলেরোসিস’, ডায়াবেটিস, ‘নিউরোডিজেনেরেটিভ ডিজিজ’ ইত্যাদি ব্যাধি থেকে সুরক্ষিত রাখে ভিটামিন সি। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের দৈনিক চাহিদার তালিকা অনুসারে ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান হয়, প্রতিদিন একজন মানুষের ভিটামিন সি প্রয়োজন ৯০ মি.লি. গ্রাম। আর সর্বোচ্চ গ্রহণ করা যাবে ২০০০ মি.লি. গ্রাম।

একটি মাঝারি কমলায় প্রায় ৭০ মি.লি. গ্রাম ভিটামিন সি থাকে। তবে অন্যান্য অনেক খাবার থেকেও আরও বেশিমাত্রায় এই ভিটামিন পাওয়া সম্ভব। ‘ইট দিস’ ওয়েবসাইটের প্রতিবেদনে এমনই কিছু খাবার সম্পর্কে জানানো হয় বিশেষজ্ঞদের মতামতের আলোকে।

পাতা বা বাঁধা কপি

এক কাপ কাঁচা কুচি করা বাঁধাকপি থেকে প্রায় ৮০ গ্রাম ভিটামিন সি মেলে। ‘ক্রুসিফেরাস’ ঘরানার এই সবজিতে ভিটামিন সি থাকে এমনটা হয়ত অনেকেরই ধারণার বাইরে। তবে শুধু এই কপি নয়, এই ঘরানার আরও অনেক সবজিতেই ভিটামিন সি থাকে উচ্চমাত্রায় যেমন, ফুলকপি, শালগম ইত্যাদি।

স্ট্রবেরি

অর্ধেক করে কাটা এক কাপ স্ট্রবেরিতে প্রায় ৮৯ মি.লি. গ্রাম ভিটামিন সি থাকে। ছোট্ট এই ফলে অনায়াসে দৈনিক ভিটামিন সি’র চাহিদা পূরন করে দিতে পারে একবারেই। সেই সঙ্গে এই ফল থেকে কয়েক ধরনের শক্তিশালী ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ পাওয়া যায় যা বিভিন্ন দূরারোগ্য ব্যধিকে দূরে রাখে।

ব্রাসেলস স্প্রাউট

আরেকটি ‘ক্রুসিফেরাস’ ঘরানার সবজি ‘ব্রাসেলস স্প্রাউট’ যার এক কাপ পরিমাণ থেকে পাওয়া যাবে ৯৮ মি.লি. গ্রাম ভিটামিন সি। পাশাপাশি এতে আছে ভোজ্য আঁশ, ভিটামিন কে, ‘ফোলাট’, পটাশিয়াম ও আরও অনেক পুষ্টি উপাদান।

ব্রকলি

‘ক্রসিফেরাস’ ধরনের সবজির তালিকার আরেক সদস্য ব্রকলি ভিটামিন সি যোগানোয় বাঁধাকপি আর ব্রাসেলস স্প্রাউট’য়ের থেকেও এগিয়ে। আর এই সবজি আমাদের দেশে এখন তুলনামূলক সহজলভ্য। এক কাপ ব্রকলি যোগায় প্রায় ১০২ মি.লি. গ্রাম ভিটামিন সি।

সরিষা শাক

১৯৫ মি.লি. গ্রাম ভিটামিন সি পাওয়া যায় মাত্র এক কাপ সরিষা শাক থেকে। এটুকু শাক দিয়ে একবেলা ভাত খাওয়াও সম্ভব না কিন্তু দৈনিক ভিটামিন সি’র চাহিদার দ্বিগুন যোগান পাওয়া সম্ভব। তবে রান্না করলে এতে ভিটামিন সি’র মাত্রা কমে। তারপরও রয়ে যায় প্রায় ১১৭ মি.লি. গ্রাম।

হলুদ ক্যাপ্সিকাম

২৭৫ গ্রাম ভিটামিন সি সরবরাহ করে এক কাপ হলুদ ক্যাপ্সিকাম। যা একটা লেবুর তুলনায় অনেক বেশি ভিটামিন সি সরবরাহ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

X