সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শিরিক: ইসলামের সবচেয়ে বড় গুনাহ

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম
শিরিক: ইসলামের সবচেয়ে বড় গুনাহ

শিরিকের ভয়াবহ পরিণতি: বনি ইসরাইল ও গোবৎস পূজার ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা শিরিক কী, বনি ইসরাইলের গোবৎস পূজার ঘটনা ও শিক্ষা | ইসলামী ইতিহাস

আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক করা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহ—যাকে বলা হয় শিরিক। বনি ইসরায়েলের মুমিনরা আল্লাহর কথা ভুলে গিয়ে গোবৎসের উপাসনা শুরু করে। একজন মুমিনের জন্য এ ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকা অত্যন্ত জরুরি।

কোরআনের বর্ণনা

মহান আল্লাহ বলেন—

وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ

অর্থ : আর স্মরণ করুন, যখন আমি মুসার সাথে চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম, তার (চলে যাওয়ার) পর তোমরা গো-বৎসকে (উপাস্যরূপে) গ্রহণ করেছিলে; আর তোমরা ছিলে অত্যাচারী। (সুরা : বাকারা, আয়াত : ৫১)

এ ঘটনা ওই সময়ের যখন ফেরাউন সমুদ্রে নিমজ্জিত হওয়ার পর বনি ইসরাইলের লোকেরা মিসর ফিরে এসেছিল। কারো কারো মতে, তারা তখন অন্য কোথাও বসবাস করছিল। তখন তারা মুসা (আ.)-এর কাছে আরজ করল যে, আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত। যদি আমাদের জন্য কোনো শরিয়ত নির্ধারিত হয়, তবে আমাদের জীবন বিধান হিসেবে আমরা তা গ্রহণ করব।

তখন মুসা (আ.)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, আপনি তুর পর্বতে অবস্থান করে এক মাস পর্যন্ত আমার ইবাদতে নিমগ্ন থাকুন। এরপর আপনাকে একটি কিতাব দান করব। মুসা (আ.) তাই করলেন।

এরপর আল্লাহ তাআলা মুসা (আ.)-কে অতিরিক্ত আরো দশদিন ইবাদত করার নির্দেশ দিলেন। এভাবে চল্লিশ দিন পূর্ণ হলো আর আল্লাহ্ তাআলা মুসা (আ.)-কে তাওরাত দিলেন। মুসা (আ.) তো ওদিকে তুর-পর্বতে রইলেন, এদিকে সামরি নামক এক ব্যক্তি সোনা-রূপা দিয়ে গোবৎসের একটি প্রতিমূর্তি তৈরি করল এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিবরাঈল (আ.)-এর ঘোড়ার খুরের তলার কিছু মাটি প্রতিমূর্তির ভেতরে ঢুকিয়ে দেওয়ায় সেটি শব্দ করতে থাকল। আর বনি ইসরাঈলের লোকেরা গোবৎসের পূজা করতে শুরু করে দিল। (তাফসিরে মাআরিফুল কোরআন)

শিক্ষা ও বিধান বনি ইসরাঈলের লোকেরা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করার পরও, নবী মুসা (আ.)-এর সাময়িক অনুপস্থিতিতে তারা পথভ্রষ্ট হয়ে পড়ে এবং একটি জড়বস্তুকে উপাস্য হিসেবে গ্রহণ করে। এই ঘটনা মানুষের দুর্বলতা, প্রলোভন ও ঈমানের পরীক্ষার বাস্তব চিত্র তুলে ধরে।

এই ঘটনা আমাদের সতর্ক করে দেয়—সত্যকে জানার পরও যদি আমরা নফস ও প্রলোভনের কাছে নতি স্বীকার করি, তবে আমরাও পথভ্রষ্ট হতে পারি। তাই প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর সঙ্গে করা প্রতিটি অঙ্গীকার দৃঢ়ভাবে রক্ষা করা, তাওহিদের ওপর অটল-অবিচল থাকা এবং যেকোনো বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

X