সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করলো পাকিস্তান

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৪:২৫ পিএম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করলো পাকিস্তান

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হতে পারে—এ নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৭ মে ২০২6 তারিখে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার (২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মে’র মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। এরপর ১৭ মে সন্ধ্যায় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টার বেশি, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

যদি ওই দিন আকাশ পরিষ্কার থাকে, তবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেক্ষেত্রে ১৭ মে চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন, এবং ১০ জিলহজ অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাসকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের চাঁদ দেখা কমিটিও। কমিটির মহাসচিব খালিদ আইয়াজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত এই তারিখের সম্ভাবনাকেই জোরালোভাবে সমর্থন করছে। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে করাচিতে সূর্যাস্তের পর প্রায় ৫৫ মিনিট এবং পেশোয়ারে প্রায় ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে অবস্থান করবে, যা স্পষ্টভাবে চাঁদ দেখার জন্য অনুকূল।

তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আকাশ পরিষ্কার থাকা এবং চাঁদ দেখার ওপর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা না যায়, তবে চলমান জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে। সেক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে। তবে প্রথা অনুযায়ী, চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি (রুয়েত-ই-হিলাল কমিটি)।

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আজহা অন্যতম বড় ধর্মীয় উৎসব। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হজের তারিখ এবং কোরবানির ঈদের দিন নির্ধারিত হয়। প্রতি বছরই জ্যোতির্বিজ্ঞানীরা বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে একটি সম্ভাব্য তারিখ প্রদান করেন, যা পরবর্তীতে ধর্মীয় কমিটির সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

X