সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মিথ্যা বলার লক্ষণ চিনবেন কীভাবে?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:৪৫ এএম
মিথ্যা বলার লক্ষণ চিনবেন কীভাবে?

মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে পরিচিত প্রতারণাগুলোর একটি হলো মিথ্যা বলা। কখনও সম্পর্ক রক্ষা বা কারও মন ভালো রাখতে নিরীহ ধরনের মিথ্যা বলা হলেও, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বিশেষ করে সম্পর্কে বারবার মিথ্যা বলার অভ্যাস বিশ্বাসের ভিত্তি নষ্ট করে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে স্বচ্ছতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই সম্পর্কে থেকেও গোপনীয়তার আশ্রয় নেন এবং সঙ্গীর কাছ থেকে নানা বিষয় লুকিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে এমন আচরণ চলতে থাকলে সম্পর্কে দূরত্ব ও অবিশ্বাস তৈরি হয়।

টাইম ম্যাগাজিন–এ প্রকাশিত এক প্রতিবেদনে গবেষক ও মনোবিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, কীভাবে একজন ব্যক্তি মিথ্যা বলছেন কি না তা আচরণ ও কথাবার্তার মাধ্যমে বোঝা সম্ভব।

শরীরী ভাষায় ফুটে ওঠে অসততার ইঙ্গিত কেভিন কোলওয়েল, যিনি সাউদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক, বলেন—মিথ্যাবাদীরা সাধারণত নিজেদের অসততা আড়াল করার চেষ্টা করেন। তবে তাঁদের শরীরী ভাষা অনেক সময় সত্য প্রকাশ করে দেয়।

এফবিআইয়ের সাবেক এজেন্ট জিম ক্লিমেন্ট জানান, মিথ্যা বলার সময় অনেকে চোখে চোখ রাখতে পারেন না। কেউ ঘামতে থাকেন, বারবার ঠোঁট ভেজান কিংবা অস্থির আচরণ করেন। এছাড়া চেয়ার দোলানো, হাত-পা নাড়ানো বা বারবার গলা পরিষ্কার করাও মানসিক চাপের লক্ষণ হতে পারে।

একই কথা বারবার বলা হতে পারে সতর্ক সংকেত গবেষকদের মতে, কেউ সত্য বলছেন নাকি মিথ্যা—তা বুঝতে হলে তাঁকে স্বাভাবিকভাবে কথা বলতে দিতে হবে। যদি দেখা যায়, তিনি একই বাক্য বা তথ্য বারবার পুনরাবৃত্তি করছেন, তাহলে সেটি ‘স্ক্রিপ্টেড’ বা মুখস্থ করা বক্তব্য হতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, যারা সত্য ঘটনা বলেন তারা সাধারণত ঘটনার গুরুত্বপূর্ণ অংশ থেকে বর্ণনা শুরু করেন। কিন্তু মিথ্যাবাদীরা প্রায়ই শুরু থেকে ধারাবাহিকভাবে সবকিছু বলতে থাকেন, যেন আগে থেকেই প্রস্তুত করা গল্প উপস্থাপন করছেন।

অতিরিক্ত সাবলীল কথাবার্তাও সন্দেহের কারণ মনোবিজ্ঞানীরা বলছেন, মিথ্যাবাদীদের আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হলো অস্বাভাবিকভাবে সাবলীল কথা বলা। আগে থেকেই পরিকল্পনা করা থাকায় তাঁদের ভাষা হয় অত্যন্ত গুছানো ও প্রাঞ্জল।

কেভিন কলওয়েল বলেন, কারও আচরণ যদি হঠাৎ অতিরিক্ত পরিষ্কার, বিন্যাসবদ্ধ ও অস্বাভাবিকভাবে নিখুঁত মনে হয়, তাহলে সেখানে সন্দেহের জায়গা থাকতে পারে।

এছাড়া মিথ্যা বলার সময় অনেকে নিজেদের বক্তব্য থেকে ব্যক্তিগত উপস্থিতি আড়াল করার চেষ্টা করেন। যেমন—“দুপুরে খেয়েছি” বললেও “আমি খেয়েছি” শব্দটি এড়িয়ে যান, যাতে অন্য কারও সম্পৃক্ততা গোপন থাকে।

আচরণ ও বক্তব্যে মিল না থাকলে সতর্ক হোন বিশেষজ্ঞরা বলছেন, গুরুতর বা আবেগপূর্ণ কোনো ঘটনার কথা বলতে গিয়ে যদি কেউ অস্বাভাবিকভাবে স্বাভাবিক বা হাসিখুশি আচরণ করেন, তাহলে সেটি অসত্যের ইঙ্গিত হতে পারে।

জিম ক্লেমেন্টের মতে, যারা সত্য কথা বলেন তাঁদের চোখেমুখে আবেগের প্রতিফলন দেখা যায়। কিন্তু মিথ্যাবাদীদের মুখে প্রায়ই অনভিব্যক্তি এবং চোখে কৃত্রিম স্থিরতা দেখা যায়।

অস্পষ্ট শব্দ ব্যবহার ও এড়িয়ে যাওয়ার প্রবণতা “হয়তো”, “সম্ভবত”, “মনে হয়”—এ ধরনের অস্পষ্ট শব্দ ব্যবহার করেও অনেকে নিজেদের অবস্থান স্পষ্ট করা এড়িয়ে যান। আবার কেউ কেউ সরাসরি মিথ্যা না বলে প্রসঙ্গ বদলে ফেলেন বা প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশল নেন।

মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্কের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখতে খোলামেলা যোগাযোগ অত্যন্ত জরুরি। সঙ্গীর আচরণে যদি বারবার অসঙ্গতি দেখা যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

X