শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের  জ্বালানি খাতই মেরুদণ্ড : প্রতিমন্ত্রী অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

বুধবার (২০ মে) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে। হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস দিতে পারি, তবে লাখো মানুষের কর্মসংস্থান হবে; যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করে তুলবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোন ব্যবধান থাকবে না। তিনি বলেন, আমরা নতুন কূপ খননের বিষয়ে যেমন জোর দিচ্ছি; একই সাথে পুরানো কূপ গুলো সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি কামতা ২ এবং তিতাসের ৩ টিসহ মোট ৪ টি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, পূর্ববর্তী সরকার বরাবরই দেশীয় কোম্পানীকে গুরুত্ব কম দিয়েছে। অথচ আমাদের দেশের প্রতিষ্ঠান গুলোতে আপনারা যারা কাজ করেন, তারা যথেষ্ঠ মেধাবী, উচ্চ শিক্ষিত এবং যোগ্য। আমরা এই মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই।

কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, পরিচালক (অর্থ) এ, কে, এম, মিজানুর রহমান, পরিচালক (অপারেশন্স এন্ড মাইন্সমো) মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল এর প্রকৌশলী এ, কে, এম, জসীম উদ্দিন, সিসিডিসি এর ব্যবস্থাপনা পরিচালক লিও শাওমিং প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক লাভের সুযোগ কর্কটের, দাম্ভিকতা এড়িয়ে চলুন সিংহ

১৮ জুলাই : ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

দাম্পত্যজীবনের অবসান ঊর্মিলার

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

X