সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে ৪-৫ জন নেতাকর্মী শুক্রবার (২৭ মার্চ) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থলে তখন সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বলে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পাশাপাশি ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে, যেখানে দাবি করা হয় “চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় অপমুক্ত করা হয়েছে।”

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি জনশূন্য সময়ে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X