সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে ট্রাকের ধাক্কায় আতিকা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে তার মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই সে তার খালু মোবারক হোসেনের বাড়িতে বসবাস করছিল।

স্থানীয়দের বরাতে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখে আতিকা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি (যশোর-ঢ ০১-০০০২) আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ট্রাকটি দামুড়হুদা থানার হেফাজতে রয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে উদ্ধার করে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এবং স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X