বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সন্দেহভাজন ৬ জনকে হেফাজতে নিল পুলিশ
পারভেজ আলী মোহর, চাড়াভিটা (বাঘারপাড়া) থেকে
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৪৫ এএম
বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকা মহাসড়কের রোস্তমপুর এলাকায় বিকেলের দিকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলটি উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজন করা হয়েছিল এবং এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেল প্রায় ৪টার দিকে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করেন। মিছিলে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও উত্থাপন করা হয়।

মিছিলের খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজার এলাকায় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেলেও কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন জিহাদ হাওলাদার (১৯), ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X