বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে ঘের সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর):
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার শালিখা বিল এলাকায় ঘের সংক্রান্ত একটি অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।

রোববার সকালে জমির মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় ইউএনও ভুক্তভোগীদের সমস্যার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিক টিপু সুলতান, মোতালেব সরদার, মিন্টু রহমান, আব্দুল লতিফ, ইউছুপ আলীর মেয়ে মুক্তা খাতুন এবং অজু মোল্লার স্ত্রী হালিমা বেগমসহ অন্যরা জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারের উত্তর পাশে শালিখা বিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ঘের ব্যবসায়ী এম এ হালিম ২২ জন জমির মালিকের কাছ থেকে জমি হারি নিয়ে একটি নতুন ঘের তৈরির জন্য ডিড চুক্তি সম্পন্ন করেন।

তাদের দাবি, এ উদ্যোগে বাধা দেন জাহিদ হোসেন ও শুভ নামে দুই জমির মালিক। একপর্যায়ে জাহিদ হোসেন ঘেরের জমি সংক্রান্ত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সাময়িকভাবে ঘের প্রস্তুতের কার্যক্রম বন্ধ রেখে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তির দায়িত্ব দেয়।

এ ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জমির মালিকদের নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকের আয়োজন করা হলেও অভিযোগকারী জাহিদ হোসেন কোনো বৈঠকে উপস্থিত হননি বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা।

তাদের ভাষ্য, জাহিদ হোসেনের অভিযোগের কারণে ঘের প্রস্তুতকরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি তিনি ঘের ও জমির মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করছেন বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা ন্যায্য মূল্যে হারির টাকা গ্রহণ করে এম এ হালিমের নামে জমি ডিড সম্পন্ন করেছেন। শুধুমাত্র জাহিদ হোসেন ও শুভ নামে দুই ব্যক্তি ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ঘের মালিককে হয়রানি করছেন বলে তারা মনে করেন।

এ অবস্থার সুষ্ঠু সমাধান এবং অভিযোগকারীর কর্মকাণ্ডের বিষয়ে যথাযথ তদন্ত ও বিচার দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X