বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সিটি প্লাজার লাকি কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জয়

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের অন্যতম বৃহৎ বিপণিবিতান সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘ঈদ লাকি কুপন’ কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় হোটেল সিটি প্লাজার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ।

স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতে নেন ১৮৭৯৯১ নম্বর টোকেনধারী হৃদয়।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ১.৫ টন এয়ার কন্ডিশনার (এসি) পান এমডি আলম শরীফ (টোকেন নম্বর ৪৩০৬০)। তৃতীয় পুরস্কার ২২০ লিটার রেফ্রিজারেটর জেতেন রানী (টোকেন নম্বর ১৯৭৪১৮)। চতুর্থ পুরস্কার হিসেবে এলইডি টিভি পান সুমন (টোকেন নম্বর ২১১৩৬৬) এবং পঞ্চম পুরস্কার হিসেবে ৩০ লিটার মাইক্রোওয়েভ ওভেন জেতেন নাঈম (টোকেন নম্বর ১৬২৩৮৫)।

আয়োজকরা জানান, প্রথম পাঁচটি মেগা পুরস্কারের পাশাপাশি আরও ১৫টি সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ২০ জন সৌভাগ্যবান কুপনধারী ক্রেতা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি প্লাজার ব্যবসায়ী, ক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমিতির নেতারা বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটায় উৎসাহ দেওয়া এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ‘ঈদ লাকি কুপন’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

X