বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) অফিস
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহের মহেশপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে আধুনিক কৃষি উপকরণ ও গাছের চারা তুলে দেওয়া হয়।

​বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।

​উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে উন্নত জাতের ৪,৯৫০টি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন,বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা। এই প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতেই এই পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। সরকারি এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষককে পরিবেশবান্ধব বৃক্ষরোপণেও উদ্বুদ্ধ করা হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, যুগ্ম সম্পাদক মোঃ হাসান আলীএবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষকরা।

​আয়োজকরা জানান, কৃষি প্রণোদনার এই সহায়তা কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপের সম্ভাবনা, কয়েক দিন বাড়বে বৃষ্টির প্রবণতা

‘মানবাধিকার সুরক্ষায় স্বাধীন কমিশন গঠনে ১০ দফা সুপারিশ’

কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

X