বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মাকে বাঁচাতে সন্তানের আহাজারি 'আমার মাকে বাঁচান'

চন্দন দাস, বাঘারপাড়া (যশোর) :
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
হাসিনা বেগম

একসময় স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার ছিল হাসিনা বেগমের (৬০)। কিন্তু সময়ের নির্মম পরিহাসে আজ তিনি সহায়সম্বলহীন। থাইরয়েড রোগ থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। গলার ক্ষত থেকে অবিরাম রক্তক্ষরণ হচ্ছে, খেতে পারেন না, হাঁটতে পারেন না, এমনকি বসতেও কষ্ট হয় তাঁর। আর মায়ের চিকিৎসার খরচ জোগাতে হাটে-বাজারে ভিক্ষা করছেন ছোট মেয়ে সাগরিকা বেগম।

হাসিনা বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত রহমান শেখের স্ত্রী।

হাসিনা বেগমের মেয়ে সাগরিকা বেগম জানান, তাঁদের চার ভাইবোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন পরিবারের ভরসা। ২০১৭ সালে বিনা চিকিৎসায় বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। কিন্তু ২০২০ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু হলে পরিবার চরম সংকটে পড়ে।

এরপর ২০২২ সালে হাসিনা বেগমের থাইরয়েড রোগ ধরা পড়ে। অভাবের কারণে প্রথমে কবিরাজ ও হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া হয়। ভুল চিকিৎসার কারণে গলার সমস্যা বাড়তে থাকে। ধীরে ধীরে গলা ফুলে যায়, খাওয়া ও কথা বলতে কষ্ট শুরু হয়। পরে গলায় ফোঁড়ার মতো ক্ষত তৈরি হয়ে সেখান থেকে নিয়মিত তাজা রক্ত ঝরতে থাকে।

সাগরিকা বলেন, “মা এখন কোনো শক্ত খাবার খেতে পারেন না। শুয়ে থাকা অবস্থায় খাবার খাওয়াতে হয়। হাঁটতে বা বসতে গেলেও গলা থেকে রক্ত বের হয়। মায়ের দেখাশোনার জন্য আমি বেনাপোলে স্বামীর সংসার ছেড়ে চলে আসি। পরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।”

তিনি জানান, মায়ের চিকিৎসার জন্য ধারদেনা ও জমানো প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। পরে ঢাকায় নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। চিকিৎসকের মতে, অস্ত্রোপচার ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। এছাড়া প্রতিদিনের ওষুধ ও ইনজেকশনের পেছনে খরচ হয় দেড় থেকে দুই হাজার টাকা।

কিন্তু সেই টাকা জোগাড় করা সাগরিকার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি হাটে-বাজারে ভিক্ষা করেন, কখনো মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তবুও দিনে ৩০০ থেকে ৪০০ টাকার বেশি আয় হয় না।

কান্নাজড়িত কণ্ঠে সাগরিকা বলেন, “মা ছাড়া আমার আর কেউ নেই। আমি চাই আমার মা বেঁচে থাকুক। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্য চাই।”

পরিবারের দাবি, দ্রুত অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা না হলে হাসিনা বেগমের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে।

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই মায়ের চিকিৎসায় সহযোগিতা করতে পারেন আপনিও।

যোগাযোগ ও সহায়তা : সাগরিকা বেগম -০১৯৯৯৫৫২৩০০ (বিকাশ নম্বর) ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X