বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

যশোরে কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ

কাগজ সংবাদ :
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
আহত ইয়াসিন ইসলাম ওহি

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ইয়াসিন ইসলাম ওহি (১৬) নামে এক কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার ইউনুছ আলীর ছেলে।

আহতের স্বজনদের অভিযোগ, ওহির খালু শাকিলের সাথে স্থানীয় বাচ্চু ওরফে রড বাচ্চুর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ১৫ জুন রাতে শাকিলের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়ির সিসিটিভি ফুটেজে বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব, রাকিবসহ আরও ১০-১২ জনকে দেখা গেছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় ১৬ জুন অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এদিকে, ১৭ জুন দুপুরে ইয়াসিন ইসলাম ওহি ধর্মতলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে মেহেদী, বাচ্চু, অন্তর ও শাওন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে রড বাচ্চুর বাড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর এবং বিদ্যুৎ শক দেওয়া হয়।

স্বজনদের দাবি, নির্যাতনের একপর্যায়ে ওহিকে দিয়ে একটি ভিডিও বার্তা রেকর্ড করানো হয়। সেখানে তাকে জোরপূর্বক বলতে বাধ্য করা হয় যে, শাকিলের বাড়িতে বোমা হামলার সাথে তারা নিজেরাই জড়িত ছিল এবং শাকিল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট।

পরে অভিযুক্তরা ওহিকে ছেড়ে দিলে তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতের পিতা ইউনুছ আলী অভিযোগ করেন, নির্যাতনের পাশাপাশি তার ছেলের কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

X