বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসা এক আসামির কাছে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে কোর্ট পুলিশ। ঘটনাটি বুধবার বিকেলে আদালত চত্বরে ঘটে। এ ঘটনায় আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার হাসান গাজীর ছেলে শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার আলমগীরের ছেলে দিপু।

আদালত সূত্রে জানা যায়, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামে এক যুবক একটি মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় শাহাজান ও দিপুর সহযোগিতায় একটি ছোট পোটলা প্রান্তের উদ্দেশ্যে প্রিজনভ্যানে ছুড়ে মারেন। ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পোটলাটি উদ্ধার করে। পরে পোটলাটি খুলে ছয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়।

এ বিষয়ে সদর কোর্টের জিআরও খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলায় অভি ইসলাম প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

X