বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরের অরিত্র ও সুরাইয়া গণিত কুইজ প্রতিযোগিতায় দেশসেরা 

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর):
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি-প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার গণিত কুইজে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের মণিরামপুর উপজেলার দুই কৃতী শিক্ষার্থী। তারা হলো জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিত্র কান্তি হালদার ও মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন।

মঙ্গলবার বিকেলে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশসেরা এই দুই শিক্ষার্থীর গলায় পদক পরিয়ে দেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেন।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গণিত কুইজ প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব বাধা পেরিয়ে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশ নেয় অরিত্র ও সুরাইয়া। সেখানে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে তারা যথাক্রমে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে।

অরিত্র কান্তি হালদার উপজেলার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা পলাশ কান্তি হালদার কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মা বিথিকা সরকার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সুরাইয়া ইয়াসমিন মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা আবু সাঈদ দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা রুবিনা খাতুন তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, অরিত্র ও সুরাইয়ার এই অর্জন প্রমাণ করেছে যে, মেধা ও সুযোগের সঠিক সমন্বয় ঘটলে গ্রামের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাদের এই সাফল্য মণিরামপুরের হাজারো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম বলেন, জাতীয় পর্যায়ে একসঙ্গে বালক ও বালিকা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন মণিরামপুরের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। এটি আমাদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এদিকে দুই শিক্ষার্থীর এই অনন্য অর্জনে মণি মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, মণিরামপুরের এই দুই ক্ষুদে গণিতবীরের সাফল্য শুধু যশোর নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X