শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৩০ জনকে ‘পুশ ইন’ করল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৩০ জনকে ‘পুশ ইন’ করল বিএসএফ  ¦  ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

বুধবার ভোর রাতে উপজেলার মথুরাপুর মাঠ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দিলে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করেন বলে জানান গাংনী থানার ওসি বনি ইসরাইল। আটকদের মধ্যে ১৮ জন পুরুষ, দুই শিশু ও ১২ নারী রয়েছেন। তারা খুলনা, লালমনিরহাট ও আশপাশের জেলার বাসিন্দা।

ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন বলে জানায় বিজিবি।

আটকদের একজন বলেন, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। ছয় থেকে সাত দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে গাংনী সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তারা কলকাতার কারাগারে বন্দি ছিলেন; সেখান থেকে তাদের সীমান্তে নিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে জানায় বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে ‘পুশ ইন’ হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি বনি ইসরাইল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X