শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিবিএল ইটভাটার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এই অর্থদণ্ড আরোপ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের মৃত নুরুল হুদার ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে এই জরিমানা করা হয়েছে।

অভিযানকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প এবং গাংনী থানা পুলিশের একটি করে টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং আইন মেনে ইটভাটা পরিচালনা বাধ্যতামূলক করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মোরেলগঞ্জে ৩ বছর ধরে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সতীঘাটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৯০০ জন

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

X