মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জিতল অ্যাশেজ সিরিজ, বিদায় নিলেন খাজা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জিতল অ্যাশেজ সিরিজ, বিদায় নিলেন খাজা

অস্ট্রেলিয়ার মাটিতে এবারের অ্যাশেজ সিরিজ যেন তাদের একচেটিয়া আধিপত্যের প্রদর্শনী হয়ে রইল। গত ১৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে দুর্বল বলে বিবেচিত অস্ট্রেলিয়ান দল। তবুও স্টিভ স্মিথের নেতৃত্বে অজিরা সব শঙ্কা উড়িয়ে দিয়ে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতল। সিরিজের শেষ টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ঘরের মাঠে বিদায় নিলেন অভিজ্ঞ ওপেনার উসমান খাজা।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৪ রান করে। জবাবে ট্রাভিস হেড ১৬৩ এবং স্টিভ স্মিথ ১৩৮ রানের ব্যাটে অজিরা তুলল বিশাল ৫৬৭ রান। দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড লড়াই করেছিল জ্যাকব বেথেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৫৪ রান) দিয়ে। তবে শেষ পর্যন্ত তারা অলআউট হয় ৩৪২ রানে, যার ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য মাত্র ১৬০ রান।

চতুর্থ ইনিংসে ঝোড়ো শুরু করলেন ওপেনাররা। ট্রাভিস হেড ২৯, জ্যাক ওয়েদারাল্ড ৩৫ ও মার্নাস লাবুশেন ৩৭ রান করে ফিরলেন। উসমান খাজা তার ক্যারিয়ারের শেষ ইনিংসে করলেন মাত্র ৬ রান। একসময় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও অ্যালেক্স কেয়ারি (১৬*) ও ক্যামেরন গ্রিনের (২২*) অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ৩১.২ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার সাফল্যের মূল কারিগর ছিলেন ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক। ট্রাভিস হেড পাঁচ ম্যাচে তিন সেঞ্চুরি নিয়ে ৬২৯ রান। চলতি শতাব্দীতে এক অ্যাশেজ সিরিজে ৬০০+ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে মাত্র দ্বিতীয়জন (আগে স্টিভ স্মিথ)। মিচেল স্টার্ক ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা। স্ট্রাইক রেট মাত্র ২৯.৬ অ্যাশেজ ইতিহাসে ৩০+ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে ভালো। চলতি শতাব্দীতে এই কীর্তি গড়া চতুর্থ বোলার।

উইকেটকিপার অ্যালেক্স কেয়ারিও দুর্দান্ত, সিরিজে ২৮ ডিসমিসাল। অ্যাশেজে এর চেয়ে বেশি শুধু ব্র্যাড হ্যাডিনের (২৯, ২০১৩)। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন উসমান খাজা। বড় রান না পেলেও ৮৮ টেস্টে ১৬ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৬,২২৯ রান নিয়ে বিদায় নিলেন এই অভিজ্ঞ ওপেনার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে সড়কে ৪৩৮ জনের প্রাণহানি

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

রোনালদোর বিশ্বকাপ শেষ, অতিরিক্ত সময়ে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রক্ষণভাগের সতর্কতায় স্পেন-পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা

দুই গোলরক্ষকের বীরত্বে ডেডলক, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন ও পর্তুগাল

লামিন-বায়েলার জোড়া সুযোগ নস্যাৎ, স্পেনের সামনে পর্তুগালের ত্রাণকর্তা দিওগো কোস্তা

যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও রেক্টিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার ২

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন  দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান  / উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান,রেল অবরোধের আল্টিমেটাম

যশোরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুই লাখ আত্মসাৎ, পিবিআইয়ের জালে ৩ প্রতারক

যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার, আটক ৪

যশোরে চাকুসহ যুবক আটক

আদালত চত্বরে মোবাইল-ব্যাগ টানাটানি, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুক্ত

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রিয়াদ আটক

খুলনাসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

X