বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে রোনালদোসহ ৪০ বছর বয়সী তারকাদের দাপট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
বিশ্বকাপে রোনালদোসহ ৪০ বছর বয়সী তারকাদের দাপট ¦ ছবি : রয়টার্স

“বয়স তো কেবলই একটি সংখ্যা”—এই পুরোনো প্রবাদ যেন আবারও বাস্তব হয়ে ধরা দিচ্ছে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, যেখানে তরুণদের গতির পাশাপাশি অভিজ্ঞতার শক্তিও বড় ভূমিকা রাখতে যাচ্ছে।

এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছেন ৪০ বছর বা তার বেশি বয়সী সাতজন অভিজ্ঞ ফুটবলার, যারা প্রমাণ করতে যাচ্ছেন—শারীরিক বয়স নয়, মানসিক শক্তিই আসল পরিচয়।

এই তালিকার সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সেও তার ফিটনেস ও পারফরম্যান্সে নেই কোনো ঘাটতি। এবারের বিশ্বকাপে তিনি খেলতে যাচ্ছেন রেকর্ড ষষ্ঠবারের মতো, যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক।

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নামতে পারেন ক্রেগ গর্ডন। ৪৩ বছর বয়সী এই স্কটিশ গোলরক্ষক দীর্ঘ ২৮ বছর পর স্কটল্যান্ডের বিশ্বকাপ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মোড্রিচ ৪০ বছর বয়সেও দলের মূল চালিকাশক্তি। আগের বিশ্বকাপে তার নেতৃত্বে ক্রোয়েশিয়া ফাইনাল ও সেমিফাইনালে পৌঁছেছিল, আর এবারও তিনি শেষ সুযোগ কাজে লাগাতে প্রস্তুত।

জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন। ৪০ বছর বয়সেও তার রিফ্লেক্স ও নেতৃত্ব জার্মান রক্ষণভাগের বড় ভরসা।

বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জেকো ৪০ বছর বয়সেও দলের আক্রমণভাগের মূল ভরসা। অভিজ্ঞ এই স্ট্রাইকার এখনও গোল করার ক্ষমতায় অটুট।

মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়া আবারও বিশ্বকাপে ফিরছেন। ৪০ বছর বয়সে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ স্কোয়াড—যা তাকে ইতিহাসের পাতায় আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে।

৪০ বছর বয়সী এসব তারকা প্রমাণ করছেন—আধুনিক ফুটবলেও অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তরুণদের গতি ও প্রবল প্রতিযোগিতার মাঝেও এই ‘চিরতরুণ’ ফুটবলাররা আবারও বিশ্বকাপকে করে তুলতে যাচ্ছেন আরও রোমাঞ্চকর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

X