শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

দ্য হান্ড্রেডে খেলছেন না মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
দ্য হান্ড্রেডে খেলছেন না মোস্তাফিজ

ফিটনেস পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হলো না। তার আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের এবারের দ্য হান্ড্রেডে খেলার সম্ভাবনা শেষ।

চোট থেকে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ইংল্যান্ডের ১০০ বলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারছেন না মোস্তাফিজ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স। ক্লাবটি জানিয়েছে, এবারের আসরে মোস্তাফিজ খেলতে না পারায় শিগগিরই তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত চোটের কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার।

এদিকে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ইবাদত হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে গতিতারকা নাহিদ রানা ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামের অংশগ্রহণ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাদের সর্বশেষ মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি  

রেললাইনের উপর খেলতে গিয়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

X