বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে বিএনপি চার আসনে জয়ী, জামায়াত জিতেছে দুটিতে

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
রাজশাহীতে বিএনপি চার আসনে জয়ী, জামায়াত জিতেছে দুটিতে

রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলার ছয়টি আসনের মধ্যে এখন পর্যন্ত পোস্টল ভোটসহ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে রিটানিং অফিসার আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট ৷ এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মিনু।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। এখানে ৩৮ হাজার ৩৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শফিকুল হক মিলন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।

রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২ টি। এরমধ্যে ১৩২ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। নজরুল ইসলাম বিজয়ী হয়েছে ৭৯ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এরমধ্যে ১১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। আবু সাঈদ চাঁদ বিজয়ী হয়েছেন ৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শান্তির ইংগিত মিলছে ইরানে

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

ঈমান ও আল্লাহর পথে আমলের শ্রেষ্ঠত্ব: সহিহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা

এল নিনো ২০২৬: / বিশ্বজুড়ে খরা-বন্যা ও খাদ্যসংকটের আশঙ্কা

পানামাকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

বহুমুখী সংকটে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলীনের পথে

২৪ জুন: ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়াল পর্তুগাল, আক্ষেপ শুধু রোনালদোর হ্যাটট্রিক!

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

X