
যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বাঁকড়া ইউনিয়ন একাদশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিএম হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারণ করা হয়।
হাজারো দর্শকের উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা চলাকালে বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়ন একাদশ জয় নিশ্চিত করে।
মন্তব্য করুন